রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসন ও তানোর সাহিত্য পরিষদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘বিলকুমারী’র মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি শওকাত আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্যাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহম্মদ খাঁন, নজরুল গবেষক ও কবি মুকুল কিশোরী, তানোর সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, দৈনিক ইত্তেফাকে তানোর সংবাদদাতা ও তানোর সাহিত্য পরিষদের সভাপতি কবি অসীম কুমার সরকার, জাতীয় দেশজ পুরুস্কার প্রাপ্ত লেখক মঈন শেখ, কবি ও সহকারী অধ্যাপক ষষ্ঠীচরণ শীল, বিলকুমারী পত্রিকার সম্পাদক ও প্রবীণ কবি রেজাউল ইসলাম, সাবেক সার্জেন্ট কবি আলাউদ্দীন আলাল, উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক আউয়ুব আলী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নৃত্য প্রশিক্ষক বনি দাস, তবলা প্রশিক্ষক রাশেল মাহামুদ প্রমুখ।
কবিতা আবৃত্তিতে অংশ নেন অদিতি সরকার, ঈশিতা সরকার, হাফিজুর রহমান, তসলিম উদ্দীন, রাজু আহম্মেদ, এবং সংগীত পরিবেশন করেন সুপ্রিয়া ঘোষ, সেজুঁতি সিংহ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ইত্তেফাক/নূহু
