পাইকগাছা উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ২৯ মে ২০১৮, ১৮:১৯
পাইকগাছায় স্থানীয় আদম শুমারির পূর্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে উপজেলা শুমারি স্থায়ী কমিটির এই সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 
আদম শুমারি শুরু হতে যাচ্ছে এ মর্মে একটি প্রচারণা চালিয়ে ওই অঞ্চলের জনসাধারণকে অগ্রিম বার্তা পৌছানোর একটি সিদ্ধান্ত নেওয়া হয় এ সভায়।
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এমডি মোজাফফর হোসেন। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসএ জীবন কুমার ভদ্র, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, ইউপি সদস্য লুৎফর রহমান, মান্নান হাজরা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব গাঙ্গুলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসের ডাটা এন্ট্রি অপারেটর শাহীন মাহমুদ।
 
ইত্তেফাক/নূহু