ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়ন জাতীয়পার্টি জেপির উদ্যোগে ইফতার ও দোয়া

আপডেট : ২৯ মে ২০১৮, ২০:২২
ভাণ্ডারিয়ায় মঙ্গলবার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন জাতীয়পার্টি জেপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক ইফতার মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে তৃনমূল পর্যায়ে দলের চেয়ারম্যানের উদ্যোগে যে সকল উন্নয়নমূলক কাজ হয়েছে, যা চলমান সেসব বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা  যুগ্ন আহবায়ক ও ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু।
IMG0
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা নেতৃবৃন্দের মধ্যে জেপি নেতা দুলাল সরদার, যুবসংহতির উপজেলা আহবায়ক মো. শহীদুজ্জামান রাজু মল্লিক, যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার,শাহআলম সরদার, আনোয়ার হালিম, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমূল আকন। 
 
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইউনিয়ন জেপি নেতা কাজী আলা উদ্দিন. অবঃ সৈনিক মো. দেলোয়ার হোসেন, মো. মানিক হাওলাদার, অ্যাড. আব্দুল হালিম শরীফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপমি মো. শাহিন হাওলাদার, মো.শওকত ইকবাল লিটু তালুকদার,  ইউনিয়ন যুবসংহতির আবু বক্কর সিদ্দিক, মো. মঞ্জুরুল হক চৌধুরী, সুজন তালুকদার, মো. নাজমুল মাস্টার, ছাত্র সমাজের মো. দুলাল হাওলাদার, আব্দুর রহমান হাওলাদার, আঃ রাজ্জাক সিকদার, মো. নাঈম তালুকদার, মো. সজল তালুকদার, ইউপি সদস্য আব্দুল মালেক হাওলাদার, মো. হারুনার রশিদ, মো. কালাম পার সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিউটি আক্তার, মাহিনুর রুবী, রেক্সনা আক্তারসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও  বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার রোজাদার মুসুল্লীগণ দোয়ায় শরিক হন।   
 
পরে জেপি চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা রেদওয়ান উল্লাহ।
 
ইত্তেফাক/নূহু