কুষ্টিয়ার মিরপুরে ট্রলির ধাক্কায় মিলি (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) এমদাদ নিহতের সত্যতা নিশ্চিত করেন।
নিহত মিলি উপজেলার বারুইপাড়া ইউপির বারুইপাড়া গ্রামের নেহারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধূ মিলি কুষ্টিয়া থেকে ফেরার পথে কালিগাড়ার ব্রিজের নিকট একটি দ্রুতগামী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পর ট্রলি চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/রেজা
