আদিতমারীতে ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ৩০ মে ২০১৮, ১৩:৩০
 
আদিতমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আশরাফুল আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আশরাফুল উপজেলার ভাদাই ইউনিয়নের নিচপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
 
বুধবার সকালে আশরাফুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
 
আদিতমারী থানার ওসি মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী আশরাফুল আলমকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
 
ইত্তেফাক/এএম