মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০১৮, ১৯:৫৭
মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কল্যাণপুর উত্তরখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের রহিম কামারের ছেলে।
 
বাঁচামারা ইউনিয়ন পরিষদের সদস্য রমজান আলী জানান, বুধবার বিকেলে বৃষ্টির সময় জাহাঙ্গীর ধান কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/নূহু