কেসিসি নির্বাচনে মিঠু ৩১, মাজেদা ৯ ও লুৎফা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

আপডেট : ৩০ মে ২০১৮, ২০:৩৯
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে স্থগিত থাকা তিনটি ভোট কেন্দ্রের পুনঃনির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী মো আরিফ হোসেন মিঠু এবং সংরক্ষিত ৯নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী মাজেদা খাতুন ও  ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লুৎফুন্নেছা লুৎফা নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
 
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, তিন কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে।
 
উল্লেখ্য, গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২) এবং ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
 
ইত্তেফাক/নূহু