ভারতের সম্মানজনক 'ইন্দিরা গান্ধী স্বর্ণপদক' পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস (এনাম বিশ্বাস)।
মহাবঙ্গ সাহিত্য পরিষদ ও মাদার পাবলিশিং-এর উদ্দ্যোগে ভারতের কলকাতার চারুকলা পরিষদের অবনীন্দ্র সভাগৃহে (রবীন্দ্রসদন-বাংলা আকাদেমি চত্ত্বর) গত ২৮ শে মে শ্রীমতি ইন্দিরা গান্ধী আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা ও ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী স্বর্ণপদক-২০১৮’ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর এ পদকটি ভারত-বাংলাদেশ ও নেপালের বিশিষ্ট সমাজ-সেবক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, কবি, সাহিত্যিকদের প্রদান করা হয়।
রাজনৈতিক দক্ষতা ও চেয়ারম্যানের কর্মজীবন পর্যবেক্ষণ করে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এনাম বিশ্বাসকে স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়।
এনামুল হক বিশ্বাস বলেন, ভালো কাজ করলে কোন এক সময় তার প্রতিদান বা পুরষ্কার পাওয়া যাবেই। শ্রীমতি ইন্দিরা গান্ধী স্বর্ণপদক-২০১৮ হাতে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।পাকশী ইউনিয়নবাসীর ভালবাসায় আমি এই পদক পেয়েছি। আমরণ সাধারণ মানুষের পাশে থেকে আমি সমাজের সেবা করতে চাই।
ইত্তেফাক/নূহু
