মাগুরায় বজ্রপাতে গৃহবধূ নিহত

আপডেট : ৩১ মে ২০১৮, ১৬:৩২
মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে বজ্রপাতে রোজিনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
 
নিহত রোজিনা খাতুন দুই সন্তানের জননী এবং ওই গ্রামের শিমুল তরফদারের স্ত্রী।
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকাল ১১টার দিকে গৃহবধূ রোজিনা খাতুন বৃষ্টির মধ্যে বাড়ির পাশে সাংসারিক কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
 
ইত্তেফাক/এসএস