গৌরীপুরে পুকুর থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:৩০
ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে বৃহস্পতিবার দুপুরে রহমত উল্লাহ কালাচাঁন (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে মকুল মিয়ার পুকুরের পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে দুপুর ২টার দিকে কালাচাঁনের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত কিশোর গৌরীপুর রেলকোয়ার্টার এলাকার আব্দুল জলিল ওরফে দয়ালের ছেলে।
 
নিহতের বাবা জানান, বুধবার ইফতারের আগে বাসা থেকে তার ছেলে কালাচাঁনকে তার বন্ধুরা বাসা থেকে ডেকে নিয়ে যায়, এরপর সে আর বাসায় ফেরেনি। এসময় তিনি বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
 
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে কালাচাঁনের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। প্রয়োজনীয় তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সাখের হোসেন সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এসএস