কেশবপুরে বজ্রপাতে হতাহত ২

আপডেট : ৩১ মে ২০১৮, ১৯:২২
যশোরের কেশবপুরে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে এক  শ্রমিক নিহত ও এক জন আহত  হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর বাঁকাবর্শি গ্রামের মৃত ইফাজ সরদারের ছেলে হান্নান সরদার (২৫) ও একই গ্রামের বারিক মোল্যার  ছেলে সোহেল মোল্যা (২৪)  গরালিয়া বিলে একটি মৎস্য ঘেরে বেড়ি নির্মাণের কাজ করছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই হান্নান সরদারের মৃত্যু হয় ও আহত হন সোহেল মোল্যা।
 
পাশের মৎস্য ঘেরে কর্মরত অন্য শ্রমিকরা দ্রুত  তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য  কেশবপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ দে হান্নান সরদারকে মৃত ঘোষণা করেন।  আহত সোহেল মোল্যা চিকিৎসাধীন আছে।
 
ইত্তেফাক/নূহু