ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, আজ বিকাল ৫টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ডের কাছে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কালীগঞ্জ উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের ছানারুদ্দিন ( ৬০ ) নিহত হন। এ ঘটনায় আরো ৫ জন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় একই সময়ে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের বজলুর রহমান ( ৪৫)।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আজ সকালে শিমলা গ্রামের কবির কবির হোসেন (৪০) নিজে পাওয়ার টিলার চালিয়ে মাঠে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। কবির হোসেনকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
