পুলিশের বাঁধার মুখে বিএনপির আলোচনা সভা ও ইফতার পার্টি পণ্ড

আপডেট : ৩১ মে ২০১৮, ২০:০৮
পুলিশের বাঁধার মুখে বৃহস্পতিবার গোপালপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার পার্টি পণ্ড হয়েছে। 
 
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী লিয়াকত জানান, গত বুধবার জিয়াউর রহমানের মৃত্যবার্ষিকী ছিল। কিন্তু ফৌজদারী মামলায় অধিকাংশ নেতাকর্মীর টাঙ্গাইল আদালতে হাজিরা থাকায় দিবসটি পালন করা যায়নি। এজন্য আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আরোচনা সভা, দোয়ামাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। ইফতার সামগ্রী তৈরির পর উপস্থিত নেতাকর্মীরা দলীয় অফিসে হাজির হলে পুলিশ গিয়ে বাঁধা দেয়। তারা অফিসে ঢুকে ব্যানার খুলে নেয়। মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়।
 
সেখানে উপস্থিত এসআই আব্দুল হাই জানান, পুলিশ প্রশাসনকে না জানিয়ে বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভা ও ইফতার মাহফিলের নামে জমায়েত হওয়ার চেষ্টা করে। তাদের অনেকের নামে মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়।
 
ইত্তেফাক/নূহু