নিকলীতে ৯শ লিটার চোলাই মদ ধ্বংস

আপডেট : ৩১ মে ২০১৮, ২০:২১
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশায় মুচি বাড়িতে ৯টি মটকায় ৯ শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ধ্বংস করেছে নিকলী থানা পুলিশ।
 
গোপন সংবাদের ভিত্তিতে নিকলী-বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াহ্ ইয়া খাঁন ও নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্স ৯ শ লিটার চোলাই মদ ধ্বংস করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কারপাশা ইউনিয়নের কারপাশায় তিনটি মুচি বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির পাশে সুকৌশলে মাটির নীচে লুকিয়ে রাখা চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ৯টি মটকায় প্রায় ৯ শ লিটার মদ পাওয়া যায়। পরে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।
 
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
 
অভিযানে বের হওয়ার আগে, এলাকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করে মাদকবিরোধী অভিযান সরেজমিনে দেখার আমন্ত্রণ জানান নিকলী-বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন।
 
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন বলেন, ৯ শ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়েছে, উৎপাদনকারীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু