রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০১ জুন ২০১৮, ১১:১৩
রাজশাহীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহীর পবা উপজেলার করমজা গ্রামে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
 
র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম বলেন, র‌্যাবের একটি দল রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
 
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রাত ১২টার দিকে র‌্যাব সদস্যরা ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তাদের দুজনেরই বুকে গুলির চিহ্ন দেখা গেছে। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। অজ্ঞাত হিসেবে মরদেহ দুটি রামেকের মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/সেতু