লিওনেল মেসিকে খেলাটা উপভোগ করার পরামর্শ দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপে ফেভারিট না, তাই অধিনায়ক মেসিকে কিছুই প্রমাণ করতে হবেনা।
আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কের এই মন্তব্যে মনে হতে পারে এবার আর্জেন্টিনার কোনো সুযোগই নেই বিশ্বকাপ জেতার। আর্জেন্টাইন ভক্তদের প্রথমে হতাশ করলেও পরে তিনি যোগ করেন, তাদের (মেসিদের) বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে। কিন্তু আমি আর্জেন্টিনাকে ফেভারিট বলছিনা; কারণ নম্বর ওয়ান ফেভারিটরা কখনোই বিশ্বকাপ জেতেনি!
ম্যারাডোনা বলেন, আমি সাম্পালিকে (আর্জেন্টিনা কোচ) চিনি না। জানিনা তিনি কিভাবে খেলেন। কিন্তু দলের অনেক খেলোয়াড়কে জানি, তারা যেকোনো কিছু ঘটাতে পারে।
ইত্তেফাক/এএম
