দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নিউইয়র্ক মহানগর বিএনপি। এ উপলক্ষে স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেন মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু , জসিম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা মাহমুদা শিরীন, পারভেজ সাজ্জাদ, সোহেল হাওলাদার , রেজবুল কবির, কামাল উদ্দিন দিপু, আলমগীর হোসেন মৃধা, এম জাহাঙ্গীর আলম, রিয়াজ চৌধুরী, আবু জাফর ফরাজী, রবিন চৌধুরী, শরীফ চৌধুরী পাপ্পু, হুমায়ূন কবির, জহুরা বেগম, এসএম হাবিবুর রহমান হাবিব, এনামুল কবির অপু, অহিদুজজামান রিয়াদ, মুক্তিযাদ্ধা অহেদ আলী মন্ডল, মুক্তিযাদ্ধা মশিউর রহমান, সাইফুল ইসলাম গোলাম হায়দার মুকুট, মারুফ আহমেমদ, মোহাম্মদ মহসীন, ফয়সাল পাটোয়ারী, জালাল আহম্মেদ, আরিফুল ইসলাম তুহিন, মোহাম্মদ রিপন, এম এ মাসুদ কবির, সাইফুল ইসলাম মিলন, নুরে আলম চৌধুরী, আক্তারুজ্জামান, মোস্তাক আহমেদ, রইস উদ্দি, নাজিম উদ্দিন রাজিব, লিটন আহমেদ, ইকবাল আনসারী, রিফাত সুলতানা, মির্জা আজম, নুর উদ্দিন, কাউছার, হারুনুর রশীদ বাবুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ সালাম বলেন, বাংলাদেশ এখন স্বৈরশাসন চলছে। মানুষের নিরাপত্ত নেই। এসবের প্রতিবাদ করলে গুম ও খুনের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকামী মানুষকে ভয় পায়। তারা বেগম খালেদা জিয়াকে ভয় পায়। এজন্য তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ইত্তেফাক/রেজা
