রাজশাহী ও নীলফামারীতে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৬জনকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ডোমার (নীলফামারী): উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে বিভিন্ন স্থান হতে সহকারী পুলিশ সুপার দেবব্রত পালের নেতৃত্বে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডোমার থানার ওসি মোকছেদ আলী ব্যাপারী জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
তানোর (রাজশাহী): উপজেলায় শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তানোর থানা ওসি রেজাউল ইসলাম বলেছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
