ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮০

আপডেট : ০২ জুন ২০১৮, ১৪:৪৮
ঢাকায় মাদকবিরোধী অভিযানে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর এ খবর নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, এসব অভিযানে ১০ হাজার ৩১০ পিস ইয়াবা,  এক কেজি হেরোইন, ৭৪ কেজি  গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫৫টি মামলা করার কথাও জানিয়েছেন তিনি।
 

ইত্তেফাক/এএম