দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় নরসিংদী স্টেশন রোড ঐক্যন্যাপ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাবির সিনেট সদস্য গেরিলা মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা। আরও বক্তব্য রাখেন জেলা হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ওহিভূষণ চক্রবর্তী, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আজাহার ইসলাম সরকার, ঐক্যন্যাপ কালিপদ দাস, মানিক সূূত্রধর, শিক্ষক নেতা দিলিপ কুমার সাহা, সাংকাদিক মাজাহারুল পারভেজ মন্টি, সাংবাদিক এসএম সালাম রানা, ফাহিমা খানম, শহর ঐক্যন্যাপ সভাপতি চিত্ত রঞ্জন সাহা, ইত্তেফাকের শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য মো. কামাল হোসেন।
ইত্তেফাক/আরকেজি
