খুলনায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বাদ আসর খুলনা জেলা জাতীয় পার্টির-জেপির উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয় ৩০ মানিক মিয়া শপিং কমপ্লেক্স আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন বাঙ্গালি জাতীয়তাবাদ, উদার গণতন্ত্র ও স্বাধীন সংবাদপত্রের অন্যতম প্রবক্তা। তিনি সংবাদপত্রের মাধ্যমে যেমন জনমানুষকে উদ্বুদ্ধ করেছেন, রাজনীতি সচেতন করেছেন তেমনি সাংবাদিক হিসাবে রাজনীতির গতিপথের নির্দেশনা দিয়েছেন। তার লেখনী স্বাধীনতার আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। সভায় প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন।
বক্তৃতা করেন, জেলা জেপির সাধারাণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য মো. মোশারেফ হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. শরিফুল ইসলাম, নজরুল ইসলাম খান, আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন, মহিলাবিষয়ক সম্পাদিকা আছমা সিদ্দিকা সুমী, রাম প্রসাদ, পাইকগাছা উপজেলার সাধারণ সম্পাদক ইমদাদুল হক, ডা. বেলাল হোসেন, ডা. আব্দুর রাজ্জাক, আবুল হোসেন ঠাকুর, মিনহাজুল ইসলাম, মনির হোসেন গোলদার, অর্থ সম্পাদক ইসহাক আলী বেপারী, আবুল হোসেন ঠাকুর, ডা. আব্দুল রাজ্জাক, ডা. বেল্লাল হোসেন, বটিয়াঘাটা উপজেলা সভাপতি অ্যাডভোকেট দিলিপ কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক পান্না পশারী, পাইকগাছা উপজেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
