হাটহাজারীতে পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০১৮, ১৮:২৭
চট্টগ্রামের হাটহাজারীতে মডেল থানা পুলিশ অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে। আজ শনিবার উপজেলা সদরের পূর্ব দেওয়াননগর জালাল শাহ মসজিদের পূর্ব পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় পরিচয় বিহীন যুবকটিকে হত্যা করে কেউ ওই পুকুরটিতে ফেলে গিয়ে থাকতে পারে বলে স্থানীয় লোকজন অনুমান করছেন। উদ্ধার করা লাশটির আনুমানিক বয়স ১৭ বছর হতে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের।
 
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টিশার্ট ও টাউজার প্যান্ট পরিহিত অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এসএস