নবীগঞ্জে কিশোরের মস্তকবিহীন লাশ উদ্ধার, আটক ২

আপডেট : ০৩ জুন ২০১৮, ০৪:২২
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পাহাড়ের ভিতর থেকে নিখোজের ৫ দিন পর কাওছার মিয়া (১৪) নামে এক কিশোরের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পানিউমদা ইউনিয়নের চাতল গ্রামের নিকটবর্তী একটি পাহাড়ের নিকট থেকে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
কাওছার পানিউমদা ইউনিয়নের চলতা গ্রামের হায়দর আলীর পুত্র। এ ঘটনায় চাতল গ্রামের কাছুম আলীর পুত্র দুরুদ মিয়া (২৬) ও সুফি মিয়ার ছেলে জগরুল মিয়া (৩০) নামে একজন আটক করেছে পুলিশ।
 
জানা যায়, গত ২৯ মে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোজ ছিল কাওছার। তার সন্ধান না পেয়ে নবীগঞ্জ থানায় একটি জিডি করেন কাওছারের পিতা হায়দর আলী। শনিবার বিকেলে ওই এলাকায় একটি মস্তকবিহীন লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। কাওছারের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
 
পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ- বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ করা হয়। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবী করেন কাওছারের পিতা হায়দর মিয়া।
 
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমান বলেন, ৫ দিন আগে নিখোজ হওয়ার পর তারা থানায় জিডি করে এবং পুলিশ এবিষয়ে তদন্ত করে, ধারণা করা হচ্ছে এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় কাওছারের পিতা হায়দর আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই