সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত এবং ৩জন আহত হয়েছেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সলঙ্গা থানার দাদপুরে রবিবার সকাল ৯টার দিকে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা রাশিদুল (২৪), রহমান (৩২) ও আলামিন (২০)। আহতরা হলেন- একই উপজেলার বরইকান্দি গ্রামের মোসলেম আলীর ছেলে সাগর আলী (৩০), বড় কুতুবপুর গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ (২২) ও আব্দুল গফুরের ছেলে মো. সোহেল (২০)।
নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
