শরীয়তপুরে ট্রাক খালে, ৩ শ্রমিক নিহত

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৩:০৬
শরীয়তপুর সদর উপজেলার কানারবাজার-আটং সড়কের পাটনিগাও বড় সেতুর কাছে ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে নয়জন। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন— রহমত গাজী (৪০), নাঈম (২০) ও ইদ্রিস (৪৮)। তাদের সবার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।
 
জানা গেছে, হতাহত শ্রমিকরা সাতক্ষীরা থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বোরো ধান কাটতে আসেন। ধানকাটা শেষে শনিবার রাতে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তা খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
 

ইত্তেফাক/এএম