সাতক্ষীরার দেবহাটায় শনিবার সন্ধ্যায় গোপন বৈঠককালে জামায়াতের ৩৪ নারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে রবিবার সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আরও চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।
জানা যায়, দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে জনৈক মহিউদ্দিন মিস্ত্রির বাড়ি থেকে শনিবার সন্ধ্যায় ৩৪ নারী জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। এদিকে রবিবার সকালে অভিযান চালিয়ে কালিগঞ্জ থেকে বিএনপি-জামায়াতের দুইজন, দেবহাটা ও শ্যামনগর থেকে জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
