গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৪:৫৬
রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার রাতে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)-৪। তাকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
আটক মাদক ব্যবসায়ী সেরাজুল ইসলাম দারগা (৪২) গোদাগাড়ী পৌর এলাকার সারাংপুর গ্রামের মৃত মোজ্জাম্মেল হকের ছেলে।
 
এপিবিএন এর এসআই আতাউর রহমান জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সুলতানগঞ্জ বাজারে শনিবার রাত ১০টার দিকে মোটরসাইকেল গতিরোধ করে সেরাজুলকে দাঁড়াতে বলেন। পরে মোটরসাইকেল ফেলে দৌড় দিয়ে পালানোর সময় তাকে ধরে দেহ তল্লাশি ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে দুই প্যাকেট হেরোইন পাওয়া যায়। মোটরসাইকেল ও হেরোইনসহ সেরাজুলকে আটক করা হয়।
 
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সেরাজুল দীর্ঘ ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হেরোইন ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে হেরোইনসহ আটক তাকে করা হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি