তানোরে মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৬:০৮
রাজশাহীর তানোরে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক ও উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
 
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শওকাত আলী।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ, উদার গণতন্ত্র ও বাংলাদেশ সংবাদপত্রের জগতে প্রবক্তা। তার লেখনীর মাধ্যমে যেমন গণমানুষকে উদ্বুদ্ধ করেছেন, রাজনীতি সচেতন করেছেন, তেমনি সাংবাদিক হিসাবে রাজনীতির গতিপথের নির্দেশনা দিয়েছেন। তিনি লেখনীর মাধ্যমে স্বাধীনতার আন্দোলনে জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 
 
তানোর সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক তানোর প্রতিনিধি ও তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার। 
 
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামীম আহম্মেদ খাঁন, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মো: মাহামুদুল হক মাসুদ, বঙ্গবন্ধু তরুন লেখক পরিষদের কেন্দ্রীয় সদস্য সহকারী অধ্যাপক ষষ্ঠী চন্দ্র শীল, জাতীয় দেশজ পুরুস্কার প্রাপ্ত লেখক মো: মঈন শেখ, বিলকুমারী সাহিত্য পত্রিকার সম্পাদক কবি রেজাউল ইসলাম, তানোর প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক কালেরকন্ঠ তানোর প্রতিনিধি টিপু সুলতান, দৈনিক ভোরের ডাক পত্রিকার তানোর প্রতিনিধি মিজানুর রহমান, সুজন তানোর উপজেলার সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, ছড়াকার আফাজ উদ্দীন কবিরাজ প্রমুখ।
 
পরে তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা. আব্দুল হান্নান। 
 
ইত্তেফাক/নূহু