কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে সাহাবুল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা পৌনে ১২টার দিকে দৌলতপুর থানা বাজারের দক্ষিণে দেল মোহাম্মদ খান দেল মাস্টারের বাড়িতে সাহাবুল ও সজিব নামে দুই শ্রমিক সেপটিক ট্যাংক পরিস্কার করছিলেন। এ সময় বিষক্রিয়ায় সাহাবুল ও সজিব জ্ঞান হারিয়ে ফেলেন। ঐ বাড়ির লোকজন প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহাবুলকে মৃত ঘোষণা করেন। সজিবকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।
নিহত শাহাবুল পার্শ্ববর্তী মানিকদিয়াড় গ্রামের কিসমত আলীর ছেলে। আহত সজিব গোপিনাথপুর গ্রামের লালুর ছেলে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
