হাত খরচের অর্থ বাঁচিয়ে মাসব্যাপী বিনামুল্যে ইফতার বিতরণ

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:০০
পাবনায় একদল যুবক নিজেদের হাত খরচের অর্থ দিয়ে গরীব মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। শহরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়ার মোড়ে যুবকদের প্রচেষ্টা আর প্রবীণদের সহযোগিতায় পবিত্র রমজানের প্রথম রোজার দিন থেকে বিতরণ করা হচ্ছে বিনামূল্যে ইফতার সামগ্রী। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রায় ২শ মানুষের হাতে তুলে দেয়া হয় ইফতার সামগ্রী। জনপ্রতি দেয়া হয় খেঁজুর, ছোলা, শরবত ও পরিমানমত বরফ কুঁচি। এসব ইফতার সামগ্রী নিতে শিশু থেকে শুরু করে নবীন-প্রবীণ দরিদ্র মানুষ শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে এস ভিড় জমায়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের ১৬ ডিসেম্বর পাবনা শহরের পৈলানপুর পাওয়ার হাউজ পাড়ায় ‘জয়যাত্রা’ নামের একটি সংগঠনের আত্বপ্রকাশ ঘটে। স্থানীয় যুব সমাজ সংগঠনটির সদস্য। প্রতীষ্ঠার পর থেকে চলছে তাদের নানা ধরনের সামাজিক কার্যক্রম। সংগঠনটি এক যুগে পা রাখতে চলেছে।
 
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকজন যুবক একত্রিত হয়ে সামাজিক অবক্ষয় দূর করে কিশোর, তরুণ, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্যও কাজ করছে। নিজ পকেটের অর্থ দিয়ে সমাজে নিন্ম আয়ের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ ১১ বছর পথ চলাতে তাদের রয়েছে অনেক গল্প। নানা চড়াই-উৎড়াই পেরিয়ে তারা জয় করতে চায় সত্য ও সুন্দরকে। ভালোর সঙ্গে বন্ধুত্বো স্থাপন করে আরো ভালো কিছু করার প্রত্যয় নিয়ে তাদের পথ চলা। নতুন প্রজন্মকে অবসর সময়ে পাঠাগারমুখী, খেলাধুলা আর সংস্কৃতিক সচেতনতা সৃষ্টিতে ‘জয়যাত্রা’ নিয়েছে নানা উদ্যোাগ।
 
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম জানান, অস্থায়ী জায়গার জন্য অনেক কিছু করতে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে সংগঠনটিকে। জায়গা ব্যবস্থা আর সরকারি-বেসরকারী অনুদান পেলে আধুনিক কম্পিউটার শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনাও রয়েছে তাদের।
 
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার কিশোরদের নিয়ে নিয়োমিত ক্রিকেট ও ফুটবল খেলার চর্চা করে আসছে।  জেলার তৃতীয় ও দ্বিতীয় বিভাগ ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় তারা নিয়মিত অংশ নেয়। মাদকমুক্ত সমাজ গড়তে এলাকার যুবকদের সুসংগঠিত করে সংগঠনের কার্যক্রমকে আরো গতীশিল করতে সকলের সহযোগিতা চেয়েছেন সাইফুল ইসলাম।
 
সাইফুল আরো বলেন, যখন তরুন প্রজন্ম খেলাধুলা আর সংস্কৃতিক কার্যক্রম থেকে বিমুখ হয়ে চলছে উল্টোপথে। নেশা আর বাজে আড্ডার কারনে সমাজে বাড়ছে নানা অপকর্ম। তখন ভবিষৎত প্রজন্মের দিকে তাকিয়ে আমরা চেষ্টা করছি তাদের আলোর পথে ফিরেয়ে আনতে। নিজেদের পকেট খরচের টাকা বাঁচিয়ে সমাজের দরিদ্র অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করছি। সমাজে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে মানবতা আর সামাজিক দায়বদ্ধতার কথা জানিয়ে দিচ্ছি।
 
ইত্তেফাক/নূহু