রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:১৬
রাজশাহীর দুর্গাপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।তিনি উপজেলার দেবীপুর গ্রামের মৃত বদর মণ্ডলের ছেলে ডাবলু মণ্ডল (৩৪)। রবিবার ভোরে দেবীপুর মোল্লাপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে।
 
জানা গেছে, রবিবার ভোরে কৃষক ডাবলু সরকার সেহেরি খেয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে কাজ করতে যান। এসময় তিনি বৃষ্টি পড়তে দেখে ধানের জমির পানি নিষ্কাশনের জন্য কোদাল নিতে বাড়িতে যান। পরে কোদাল ও ছাতা নিয়ে ধান ক্ষেতের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান।
 
এসময় ধানের জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ করার এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর পেয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং  নিহতের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন ইউএনও। 
 
ইত্তেফাক/কেকে