মানিকগঞ্জে 'ইয়াবা সুন্দরী'সহ আটক তিন

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:৪৪
মানিকগঞ্জে 'ইয়াবা সুন্দরী' খ্যাত এক নারীসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক  করেছে পুলিশ। রবিবার সকালে মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টি এলাকার অভিনেত্রী অরুনা বিশ্বাসের বাসা থেকে তাদের আটক করা হয়। আটক করার সময় তাদের কাছ থেকে ৩২০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশের এস. আই. ভিক্টোর ব্যানার্জী।
 
আটকৃতরা হলেন, টাঙ্গাইলের টেংরীপাড়া গ্রামের মুকুল কাজীর মেয়ে ও মানিকগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী ব্ল্যাক রাজুর সাবেক স্ত্রী রুমি আক্তার (২০), টাঙ্গাইলের নাগরপুর উপজলোর ভাদ্রা গ্রামের আতিকুর রহমান সুমন (৩৪) ও মানিকগঞ্জ সদর উপজলোর গিলন্ড গ্রামের কাজিম মোল্লার ছেলে সোহেল মোল্লা (২২)।
 
ভিক্টোর ব্যানার্জী আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
ইত্তেফাক/নূহু