কক্সবাজারে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:৫৭
কক্সবাজারের চকরিয়ায় খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩২-৩৫ হবে বলে ধারণা করছে পুলিশ।
 
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের গোদারফাঁড়ি খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের পরিচয় দিতে পারেনি পুলিশ।
 
চকরিয়া থানার এস. আই. সুকান্ত চৌধুরী বলেন, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে সঙ্গীয় পুলিশসহ খুটাখালীস্থ গোদারপাড়ি খাল থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে লাশের অন্ডকোষের আঘাতের চিহৃ, মুখে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে।
 
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয়ের জন্য ছবিসহ আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/নূহু