সিংড়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৭

আপডেট : ০৩ জুন ২০১৮, ২০:৩৬
নাটোরের সিংড়ায় মাদক বিরোধী অভিযানে ১০পিচ ইয়াবা ও গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রবিবার দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
 
আটককৃত হলো, পৌর শহরের চাঁদপুর মহল্লার ইসমাইলের ছেলে শহিদুল (৩৫), রবিউল ইসলামের ছেলে সুলতান (৪২), সোহাগবাড়ি মহল্লার মনজুরুল ইসলামের ছেলে হাসান মাহমুদ (৩২), বালুয়া বাসুয়া মহল্লার নুরল ইসলামের ছেলে বিপ্লব (৩০), সরকার পাড়া মহল্লার আমজাদ হোসেন শেখ এর ছেলে রুহুল আমিন (২৭),উপজেলার আতাইকুলা গ্রামের মৃত আনোয়ারের ছেলে আবু সুফিয়ান সজিব (৩০), কলমের সূর্য্যপুর গ্রামের রহমতুল্লাহর ছেলে আঃ সাত্তার (৬০)।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই হান্নান, ইলিয়াস ও মজিদ ও সঙ্গীয় ফোর্স উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় তাদের আটক করা হয়।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু