বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন পথচারী নিহত হয়েছেন।আহত হয়েছেন আরো একজন। আজ রবিবার দুপুরে ঢাকা বগুড়া মহাসড়কে শেরপুরের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাদেক আলী (৫৫), আল মাহমুদ (৩৫), মোহসিন আলী (৫২)। নিহতরা সবাই স্থানীয় ছোনকা দক্ষিক দক্ষিণ পাড়ার বাসিন্দা।তার পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন পথচারী রাস্তার একপাশ দিয়ে হেটে ছোনকা বাজারে যাচ্ছিলেন। তারা মজুমদার ওয়েল মিলের কাছে আসলে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারী পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট শাখার ইনচার্জ কাজল কুমার নন্দি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভবত হচ্ছে ভ্যানের চালক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে । ওই কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
ইত্তেফাক/কেকে
