৪৮ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি আফিফা

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৪:০২
৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও নুসরাত জাহান আফিফাকে (২ বছর ৬মাস) উদ্ধার করা যায়নি। অপহরণকারীরা টালবাহানা করছে। এতে হতাশ হয়ে পড়েছেন পরিবারের লোকজন।
 
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম সোমবার জানান, শিশু আফিফাকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। তবে অপহরণকারীরা টালবাহানা করছে। শিশুটি পার্শ্ববর্তী উপজেলার মধ্যেই রয়েছে। ৪৮ ঘণ্টা পরেও শিশুটি উদ্ধার না হওয়ায় পরিবারের লোকজন অনেকটা হতাশ হয়ে পড়েছেন।
 
শিশুর বাবা আখিনূর জানান, তাকে ফোন দিয়ে একটি নাম্বার দেয়া হয়। কিন্তু তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। নাম্বারটি পুলিশকে দেয়া হয়েছে।
 
উল্লেখ্য, শনিবার দুপুর ১টার দিকে আফিফাকে নিয়ে মা নাহিদা আক্তার, নানি সাগরিকা বেগম ও মামি মারুফা রাণীগঞ্জ হাটে কেনাকাটা করতে যান। তারা বাজারের সাজু গার্মেন্টসে কাপড় কেনার সময় তাকে অপহরণ করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি