জলঢাকায় সোমবার ভোরে ভুট্টাক্ষেত থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভ্যান চালক আবু তালেব (৫২) পৌরসভার বগুলাগাড়ি এলাকার সরেতুল্লা মামুদের ছেলে।
জানা যায়, আবু তালেব প্রতিদিনের মতো রবিবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১২টার পর বাড়ি না ফেরায় চিন্তিত হয় তার পরিবার। পরদিন সোমবার ভোরে উত্তর দেশিবাই গাড়িরঘাটি ব্রিজ এলাকায় মাহফুজুর রহমানের ভুট্টাক্ষেতে আবু তালেবের মরদেহ দেখে পুলিশ ও তার পরিবারকে খবর দেন ওই এলাকার লোকজন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠায়। ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি তবে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি
