ভূঞাপুরে ইভটিজিং দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:২৭
ভূঞাপুরে ইভটিজিং এর দায়ে ফারুক (২৫) নামের এক যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার ভারই গ্রামের আবুল কাশেমের ছেলে।
 
জানা যায়, অষ্টম শ্রেণির এক ছাত্রী সকালে প্রাইভেট পড়ার উদ্দেশে রওনা হলে রাস্তায় ঐ যুবক তাকে ঝাপটে ধরে। তার ডাক চিত্কারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে বখাটে যুবককে পুলিশে সোর্পদ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
 

ইত্তেফাক/এএম