সাতক্ষীরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৪০

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:২৮
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ ৪০ জনকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ২৪৯ বোতল ফেনন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ৮টি মামলা।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৬ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/নূহু