মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:৩৭
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোস্তাফিজুর রহমান হাওলাদার (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোস্তাফিজ উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলী আকবর হাওলাদারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে মোস্তাফিজুর দক্ষিণ সোনাখালী গ্রামে একটি বাগানে ঢেঁকির শাক তুলছিলেন। এ সময় বাগানে পড়ে থাকা পল্লী বিদ্যুত লাইনের ছেঁড়া তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
 
এ ঘটনায় নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।
 
ইত্তেফাক/নূহু