ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিরাজুল ইসলাম (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০৯ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। আটক সিরাজুল ইসলাম মনিয়ন্দ গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের পুত্র এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল ভূইয়া বলেন, ইউপি অফিসে আওয়ামী লীগের ইফতার পার্টির প্রস্তুতি সভা চলছিল। এ সময় মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের সদস্যরা সভাস্থল থেকে সিরাজ উদ্দিনকে আটক করে নিয়ে যায়। তবে এ সময় বিজিবি তার কাছ কোন মাদক উদ্ধার করতে দেখিনি।
মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ উদ্দিনকে ১০৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক মামলা মূলে তাকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
