নওগাঁ জেলা কারাগারের সমর পাহান (৩৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সমর পাহান জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের গ্রিস পাহানের ছেলে।
নওগাঁ জেল সুপার শাহ আলম খাঁন বলেন, গত ২১ মে থেকে মাদক মামলায় হাজত বাস করছিলেন সমর। সোমবার দুপুরের হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব হলে তাকে নওগাঁ সদর হাসপাতলে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মনির আলী আকন্দ বলেন, সমর দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। ভর্তির সময় তার প্রেসারও ছিল অনেক বেশি। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কেকে
