আজ মঙ্গলবার পৃথক দুটি ভ্রাম্যমান আদালতে ভাঙ্গুড়া পৌরসভায় সুকেশ চন্দ্র নামের এক ছানা ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুকেশ পৌরসভার একজন প্রসিদ্ধ ঘি ও ছানা ব্যবসায়ী। পুকুরের নোংরা পানিতে ছানা ধোয়া ও নোংরা পরিবেশে ঘি প্রস্তুত করার সময় ভ্রাম্যমান আদালত তাকে হাতেনাতে ধরেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ঐ ঘোষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অপর মোবাইল কোর্টে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস সালাম এই আইনের ৩৭ ধারায় একই ব্যক্তিকে আরো পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/নূহু
