পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্রাজিল ভক্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে।
নিহত ওই ভক্তের নাম- টুটুন মিয়া (১৭)। তিনি উপজেলা সদরের খান ঠাকুর দিঘিরপাড় গ্রামের ধনু মিয়ার ছেলে।
জানা যায়, আজ ১১টার দিকে টুটুন মিয়া বাড়ি সংলগ্ন একটি গাছে ব্রাজিলের পতাকা টাঙাচ্ছিলেন। এসময় বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস
