ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন ‘বাংলাদেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি সবক্ষেত্রে এদেশের উন্নয়ন ঘটে।
নিক্সন চৌধুরী আরও বলেন, চরভদ্রাসন, ভাঙ্গা ও সদরপুরের জনগণ আজ উন্নয়নের সঙ্গে আছে। এলাকার উন্নয়ন দেখে চরভদ্রাসনের ৪৫বছরের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আজ এ উন্নয়নের সাথী হয়ে এই তিন উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বৃহৎ অংশ আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
IMG0
ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের একাংশ ও কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মরহুম আকবর আলী মোল্যার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার বলেন, আজ শুধু আমিই নই তিন উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিন উপজেলা আওয়ামী লীগের বৃহৎ অংশ আজ নিক্সন চৌধুরীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এখন সময় এসেছে নৌকার সঠিক মাঝি বেছে নেওয়ার।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে নিক্সন চৌধুরীকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন আজিজুল হক মাস্টার।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গঞ্জর আলী মোল্যার মেঝ ছেলে আকবর আলী মোল্যার রুহের মাগফেরাত কামনা করে ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন মুফতি আবদুস সবুর। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মাষ্টার, সদপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ বাবলু, দিয়ারা নারিকেল বারিয়ার ইউপি চেয়ারম্যান মোঃনাসির উদ্দিন সর্দার, ভাঙা আজিম নগর ইউপি চেয়ারম্যান মোঃ মোতালেব মাতুব্বর, আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা, মোঃ মোশাররফ হোসেন, মোঃ শাহজাহান মোল্যা, বিশিষ্ট ব্যাবসায়ী বজলু মৃধা, যুবলীগ সভাপতি মোঃ মোরাদ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাংশের নেত্রীবৃন্দ।
ইত্তেফাক/নূহু
