সরকারি কর্মীরা ঘুষ চাইলে কষে ঘুষি মারুন : বিজেপি বিধায়ক

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৪:০২
বিতর্কিত মন্তব্যের জন্য ইতোমধ্যেই বেশ খ্যাতি অর্জন করেছেন। ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। সরকারি কর্মকর্তাদের তিনি তুলনা করলেন যৌনকর্মীদের সঙ্গে। 
 
তিনি বলেছেন, 'সরকারি কর্মকর্তাদের থেকে ভালো চরিত্র হয় বেশ্যাদের। ওরা পয়সা নিয়ে অন্তত কাজটা করে। স্টেজে নাচে। কিন্তু এই কর্মীরা তো পয়সা নিয়েও আপনার কাজ করবে এমন কোনও গ্যারান্টি নেই।'  
 
সরকারি কর্মীরা ঘুষ চাইলে তাদের মারধর করারও কথা বলেছেন এই বিজেপি বিধায়ক। তিনি বলেন, 'যদি সরকারি কর্মীরা আপনাদের থেকে ঘুষ চায়, তাহলে কষে তাকে ঘুষি মারুন। তারপরেও যদি তারা কাজ না করেন, তাহলে জুতা দিয়ে তাদের পেটান।' 
 
তার কেন্দ্রে কয়েকজন দলীয় সমর্থকের থেকে সরকারি কর্মীরা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ ওঠায় মঙ্গলবারের দিনটিকে 'ওয়ার্নিং ডে' হিসেবে পালন করেন তিনি। তার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হলেও তিনি বলেন, ‘আমি যা বলেছি তা জনস্বার্থে বলেছি। আর এ জন্য প্রয়োজনে জেলে যেতেও রাজি আছি।’ 
 
এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন সুরেন্দ্র সিং। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি একসময় সুর্পণখা বলেছিলেন।
 
ইত্তেফাক/ইউবি