উল্লাপাড়া থানা পুলিশ বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলো, উপজেলার কালিগঞ্জ গ্রামের জাহিদ হাসান এবং লাহিড়ীমোহনপুর গ্রামের নুরে আলমের স্ত্রী শাহানা খাতুন।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
