সিলেটে ট্রাক চাপায় ৩ জন নিহত

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৯:০৬

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুরে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

ওসি জানান, অটোরিকশাটি পিরোজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায় নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও বাকি দুজন যাত্রী। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু