মুলাদীতে বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৯:২৬

বরিশালের মুলাদীতে লাইন নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটির চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোলায়মান (২৮)। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোলায়মান টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেপুর গ্রামের বিল্লাল মিয়ার পুত্র।

সোলায়মানের সহকর্মীরা জানায়, বুধবার কুতুবপুর বাজার এলাকায় বিদ্যুতের লাইন নির্মাণের জন্য একটি খুঁটি ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় ঠেলাগাড়ি উল্টে গেলে সোলায়মান খুঁটির নিচে চাপা পড়ে। সহকর্মীরা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান খান তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু