মঙ্গলবার দুপুরে সিলেটের ওসমানীনগরে উসমানপুর ইউনিয়নের জাপার খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল শিশু তুহিদা বেগম (৭) ও মারুফা বেগম (৬)। এ সময় নদীর পানির স্রোতে তুহিদা ও মারুফা পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার বিকালে স্থানীয়রা তুহিদার লাশ নদী থেকে উদ্ধার করে। মারুফা তখনও নিখোঁজ ছিলো।
বুধবার সকাল নয়টার দিকে মারুফার লাশ বড়বাগা নদীতে ভেসে উঠে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে।
আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে তুহিদা বেগম (৭) ও একই গ্রামের জালাল মিয়ার মেয়ে মারুফা বেগম (৬)।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, মঙ্গলবা শিশু তুহিদার লাশ উদ্ধারের পর বুধবার মারুফার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
